ভালবাসি বাংলাকে

বাংলা ভাষা (ফেব্রুয়ারী ২০১৩)

ফারজানা ইয়াসমিন দোলন
  • ৩৫
আমার তনু মন প্রাণ সঁপে
যাকে ভালবাসি সে তুমি,
তুমি আছ বলে এত সুন্দর সব
এত মায়াময় এই অবনী।
ছায়াহীন কায়া যেমন, মেঘ বিনা গগণ যেমন,
স্রষ্ঠা ছাড়া সৃষ্টি যেমন,
তোমাকে ছাড়া আমি তেমন।
এ ধরণীর রং রূপ রস
সবই পেয়েছি তোমারই পরশে,
তুমি আছ বলে সব কাজ করি মনের হরষে।
কবির কলমে শিল্পীর তুলিতে
হে বাংলা ভাষা মিশে আছ তুমি,
মহাপ্রলয় অবধি বেঁচে থাক
সারাজীবন এই কামনা করি।
যদি পুনর্জন্ম বলে কিছু থাকে,
বারবার আমি আসতে চায় তোমারই কাছে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ইশরাফিল কবিতা = কবিতা=৫.
মারুফ আহমেদ অন্তর সুন্দর ভাষা শৈলীতে লিখা অসাধারণ একটি কবিতা, ভালো লাগলো বন্ধু ...................এগিয়ে যান .............
নবার্জুন সাহা দারুন অভিবাক্তি . ভালো লাগলো.
আহমেদ সাবের চমৎকার দেশ-বন্দনা। ভালো লাগলো কবিতা।
আসন্ন আশফাক কবির কলমে শিল্পীর তুলিতে হে বাংলা ভাষা মিশে আছ তুমি // বাংলা ভাষা যেন কবির কলমের অলংকার
নাইম ইসলাম সুন্দর শব্দমালার নান্দনিক কবিতা দোলন! আপনার 'এত মায়াময় এই অবনী'র সাথে যুক্ত করে বলতে চাই 'মোরা মায়ের বাধনে এমনি!' অনেক শুভো কামনা...
মিজানুর রহমান রানা কবির কলমে শিল্পীর তুলিতে হে বাংলা ভাষা মিশে আছ তুমি, মহাপ্রলয় অবধি বেঁচে থাক সারাজীবন এই কামনা করি।----fvfvfv----- cccc‡ c †kZdwjKkZfvdwjKfvkZdwjKfvkZdwjKfvkZjKkZjK
শিউলী আক্তার বেশ ভাল হয়েছে দোলন ; আরেকটু যত্ন নিও আপু । শুভ কামনা করি ।
ঐশী আপু অনেক অনেক ভাল লিখেছেন । শুভেচ্ছা রইল ।

২৫ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬